নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে মিলল বড় সাফল্য।সম্প্রতি দফায় দফায় প্রচুর আগ্নেয়াস্ত্র,কার্তুজ উদ্ধারের পাশাপাশি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ,শুক্রবার ভোর রাতে আবার মিলল সাফল্য।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী খাপড়াইল মোড় থেকে গ্রেপ্তার করে দুজনকে।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৪লক্ষ টাকা এবং ৯৫০গ্রাম ব্রাউন সুগার।মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা খাপরাইল মোড়ে বাস থেকে নামছিল,ঠিক সেই সময় তাদের পকড়াও করে পুলিশ।তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।ধৃতদের নামইসমাইল হক,বয়স ৩৮,বাড়ি কালিয়াচক মালদা।অপর ধৃত মোহাম্মদ কৌশার,বয়স ২২,বাড়ি বিশ্বাস কলোনি,মাটিগারা।
Post Top Ad
Friday, 29 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment